• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে একদিনে টিকা পেলেন ১ লক্ষ মানুষ

ফেব্রু. 26, 2022

রাজিউল হাসান পলাশঃ দেশব্যাপী এক কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে আজ, যে কেউ টিকা নিতে চাইলে জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র কিংবা কোন নিবন্ধন ছাড়াই শুধুমাত্র মোবাইল নম্বরের মাধ্যমে প্রথম ডোজ টিকা নিতে পেরেছেন সারাদিন। এরই ধারাবাহিকতায় ঢাকার ধামরাই উপজেলায় শনিবার সারাদিন প্রায় ১ লক্ষ টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, মোবাইল নম্বরের মাধ্যমে তথ্য নথিভুক্ত করে টিকা দেওয়া হয়েছে। সারা দেশে একদিনে ১ কোটি টিকা দেয়ার ধারাবাহিকতায় ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ধামরাই পৌরসভায় ৫০ টি টিকা কেন্দ্রে প্রায় ১ লাখ মানুষকে করোনার প্রথম ডোজ টিকা প্রদান করা হয়। আগামীকালও ধামরাই পৌরসভায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম ডোজ টিকা দেয়া হবে।

তিনি আরোও জানান ২৬ ফেব্রুয়ারি শনিবার রাত ৮ টার পরেও টিকা কার্যক্রম চালু ছিলো। সুশৃঙ্খলভাবে এই টিকা কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধামরাই ঢাকার সকল কর্মকর্তা কর্মচারীদের। এছাড়াও এই টিকা কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে স্থানীয় সাংসদ বেনজীর আহমদ, মেয়র গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ইউনিয়ন চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেয়েছেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.