• বুধ. অক্টো. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিদ্যুৎ অফিসের ভুল মামলার আসামী সুনীল জা‌মিন পে‌লেন  

ফেব্রু. 8, 2022
সুনীল কোচ
বিদ্যুৎ অফিসের ভুল মামলার আসামী সুনীল জা‌মিন পে‌লেন
“বাদল হোসাইন সখীপুর”
বিদ্যুৎ বিভা‌গের করা ভুল মামলায় জা‌মিন পে‌লেন দিনমজুর সুনীল কোচ (৩৯)। আজ মঙ্গলবার ম্যা‌জি‌স্ট্রেট ( যুগ্ম জেলা ও দায়রা জজ) বিদ্যুৎ আদালত টাঙ্গাইলের সুনী‌ল কো‌চের জা‌মিন আবেদন ক‌রেন অ্যাড‌ভো‌কেট মাহমুদা আক্তার মু‌ন্নি। শুনা‌নি শে‌ষে ‌বিজ্ঞ আদাল‌তের ম্যা‌জি‌স্ট্রেট বেগম রি‌জোয়ানা র‌শিদ সুনী‌ল কো‌চের জা‌মিন মঞ্জুর ক‌রেন। অ্যাড‌ভো‌কেট মাহমুদা আক্তার ম‌ুন্নি ও  সুনী‌লের স‌হোদর অনীল কোচ জা‌মি‌নের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।
এদি‌কে, টাঙ্গাইলের জেলা প্রশাসন সুনী‌লের বিরু‌দ্ধে বিদ্যুৎ বিভা‌গের করা মামলা ও তার বার বার গ্রেপ্তার হওয়ার বিষয়‌টি তদ‌ন্তের জন্য অতিরি‌ক্ত জেলা ম্যা‌জি‌স্ট্রেট সৈয়দ মাহমুদ হাসান‌কে প্রধান ক‌রে তিন সদ‌স্যের ক‌মি‌টি গঠন ক‌রে‌ছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.আতাউল গ‌নি ব‌লেন, দিনমজুর সুনী‌লের বিরু‌দ্ধে করা মামলায় তার মৌ‌লিক অধিকার ও মানবা‌ধিকার ক্ষুন্ন হ‌য়ে‌ছে কিনা তা খ‌তি‌য়ে দেখ‌তে তিন সদ‌স্যের ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। তি‌নি ব‌লেন, বিষয়‌টি নজ‌রে আসার পর থে‌কেই জেলা প্রশাসন উদ্বিগ্ন এবং সুনী‌লের জা‌মি‌নের ব্যাপ‌ারে তৎপর ছিল।
সুনী‌লের স‌হোদর অনীল কোচ (৪৩) জানান, আমার ভাই সুনী‌লের বা‌ড়ি‌তে বিদ্যুৎ সং‌যোগ ছিল না। তি‌নি ব‌লেন, আমার ভাই‌য়ের না‌মে মামলা হওয়ায় আমি যতোটা কষ্ট পে‌য়ে‌ছি, আমার না‌মে মামলা হ‌লেও ত‌তোটা কষ্ট পেতাম না।
উল্লেখ্য, প্রায় সা‌ড়ে তিন বছর আগে অবৈধ বিদ্যুৎ সং‌যো‌গের অভি‌যো‌গে উপ‌জেলা কাল‌মেঘা গ্রা‌মের অনীল কো‌চের প‌রিব‌র্তে ভুল ক‌রে তার ভাই সুনী‌ল কো‌চের না‌মে মামলা ক‌রে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। ১৮ সা‌লের ২০ সে‌প্টেম্বর গ্রেপ্তার হ‌য়ে‌ছিল সুনীল। র‌বিবার রা‌তে ফের গ্রেপ্তার হন সুনীল। সুনী‌লের বিরু‌দ্ধে করা মামলা ও গ্রেপ্তার নি‌য়ে সময় নিউজ সহ বি‌ভিন্ন গণমাধ্য‌মে সংবাদ প্রকা‌শিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.