• বুধ. অক্টো. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দিবস পালিত

জানু. 9, 2022

সখীপুরে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দিবস পালিত

 

“বাদল হোসাইন সখীপুর”

টাঙ্গাইলের সখীপুরে বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দিবস পালন করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতি তাদের নিজস্ব কার্যালয়ে আলোচনা, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে এ দিবস পালন করেন। এ সময় উপজেলার জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন দুলালের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সাবেক সভাপতি আলহাজ নূরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ২০১৩ সালের ৯ জানুয়ারি এই দিনে সারাদেশে ২৬ হাজার ১শ ৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.