• বৃহস্পতি. আগস্ট ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন ড. যশোদা জীবন দেবনাথ

জানু. 8, 2022

বিজয় পোদ্দার, ফরিদপুর : শনিবার কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন এর উদ্যোগে ও বিশিষ্ট শিল্পপতি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ এর সহযোগিতায় শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যশোদা জীবন দেবনাথ বলেন বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। তার আদর্শকে ধারণ করে আমরা ফরিদপুরে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। আপনারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে সামনে রেখে দেশ ও জাতির উন্নয়নে আমাদের পাশে দাঁড়িয়ে কাজ করুন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ খায়ের মিয়া, ফরিদপুর কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, থানা আওয়ামী লীগ-ছাত্রলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.