• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ১৯টি অবৈধ করাতকল উচ্ছেদ করলো বনবিভাগ

নভে. 24, 2021

সখীপুরে ১৯টি অবৈধ করাতকল উচ্ছেদ করলো বনবিভাগ

বাদল হোসাইন সখীপুরঃ-
টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে ১৯টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। বুধবার সহকারী বন সংরক্ষক মো.জামাল হোসেনের নেতৃত্বে দিনব্যাপী অভিযান চালিয়ে এসব করাতকল উচ্ছেদ করে বন বিভাগ।
বহেড়াতৈল রেঞ্জের আওতাধীন বড়চওনা, গড়বাড়ী, তৈলধারা, দিঘীরচালা,সাপিয়াচালা, আইলসারবাইদ, মহানন্দপুর, আবাদী বাজার,আকন্দপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব করাতকল উচ্ছেদ করা হয়।
এসময় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদ, কচুয়া বিট কর্মকর্তা শাহআহমেদসহ স্থানীয় বন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদ বলেন, অবৈধ করাতকল পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। বন বিভাগের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.