• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কালিহাতীতে আ’লীগের চার বিদ্রোহীপ্রার্থী বহিষ্কার

নভে. 16, 2021

কালিহাতীতে আ’লীগের চার বিদ্রোহীপ্রার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদকঃ- টাংগাইলের কালিহাতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চারজনকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়নের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় দল থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে দপ্তর সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, যাঁরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেন, তাঁদের তালিকা দিতে দশটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের বলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে জেলার মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে।

বহিষ্কৃতরা হলেন নারান্দিয়া ইউনিয়ন আ.লীগের উপদেষ্টা ও সাবেক সহসভাপতি মো. সাদেক আলী তালুকদার, নাগবাড়ী ইউপিতে উপজেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, দুর্গাপুর ইউপিতে আ.লীগের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম ও দশকিয়া ইউপিতে উপজেলা আ.লীগের সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.