• সোম. জুলাই ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর ইউ/পি নির্বাচনে আ’লীগ ২ বিদ্রোহী ২ বিজয়ী

নভে. 12, 2021

সখীপুর ইউ/পি নির্বাচনে আ’লীগ ২ বিদ্রোহী ২ বিজয়ী

“বাদল হোসাইন সখীপুর”
টাংগাইলের সখীপুরে ব্যপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে ১১ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ভোটাররা হাসিমুখে তাদের পছন্দের প্রার্থীকে ভোট যুদ্ধে বিজয়ী করেছে।শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্র বিছিন্নের কোন ঘটনা ঘঠেনি।চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছে সাত জন,তাদের মধ্যে ২জন বিদ্রোহী ২জন আ’লীগ প্রার্থী জয়লাভ করেছেন।
যাদবপুর ইউনিয়নে আ’লীগ প্রার্থী একেএম আতিকুর রহমান আতোয়ার (নৌকা) পেয়েছে ১০২৯১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খন্দকার বজলুর রহমান বাবুল (আনারস) পেয়েছেন ৬১৫৮ ভোট।
বহেরাতৈল ইউনিয়নে মো. ওয়াদুদ হোসেন (নৌকা) পেয়েছেন ৯০৪২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফেরদৌস (আনারস) ৬১৪৭ ভোট।
কাকড়াজান বিদ্রোহী প্রার্থী দুলাল হোসেন (আনারস) পেয়েছেন ১৪৯৪৩ ভোট , তরিকুল ইসলাম বিদ্যুত (নৌকা) পেয়েছেন ৬৮৭৫ ভোট।
বহুরিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সরকার নূরে আলম মুক্তা (মোটরসাইকেল) পেয়েছেন ৮৭০৯ ভোট, গোলাম কিবরিয়া সেলিম (নৌকা) পেয়েছেন ৬২১৭ ভোট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.