• শুক্র. অক্টো. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যা পরিকল্পনার প্রতিবাদে সখীপুরে মানববন্ধন

নভে. 10, 2021

বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যা পরিকল্পনার প্রতিবাদে
সখীপুরে মানববন্ধন

“বাদল হোসাইন সখীপুর”
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যার পরিকল্পনার প্রতিবাদে টাঙ্গাইলের সখীপুরে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সখীপুর প্রেসক্লাবের আয়োজনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে অংশ নেয় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকবর্গসহ বিভিন্ন পত্রিকার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক। এ ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, ডেসকোর পরিচালক প্রোকৌশলী আতাউল মাহমুদ, বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, কালের কন্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি শাকিল আনোয়ার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, নাট্যজন আলী হাসান, ইউসিসি লিমিটেডের সাবেক চেয়ারম্যান সুলতান শরীফ পান্না, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খলিলুর রহমান, সখীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মামুন হায়দার, এশিয়ান টেলিফোনের সখীপুর প্রতিনিধ এম. সাইফুল ইসলাম শাফলু, নিউজ 24 এর টাঙ্গাইল প্রতিনিধি আতিকুর রহমান, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সানি, দৈনিক আজ কালের খবরের উপজেলা প্রতিনিধি নজরু ইসলাম নাহিদ, ডিঅমস এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান ইমন, সাবেক সাধারণ সম্পাদক সুমন আহমেদ তুর্জ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.