• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

অক্টো. 18, 2021

সখীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাদল হোসাইন সখীপুরঃ-
সখীপুরে পানিতে ডুবে রিফাত হাসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১ টার দিকে সখীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত রিফাত উপজেলার কচুয়া পশ্চিমপাড়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে এবং স্থানীয় কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশুর মা ঘরে কাজ করতে যায়। এমন সময় বৃষ্টি নামে। এ সময় শিশু রিফাত বাহিরে বল খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি ডুবায় রিফাতকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া জানান, এ বিষয়ে থানায় কেউ কিছু জানায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.