• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে রাস্তা উদ্বোধন করলেন সাংসদ এড.জোয়াহেরুল ইসলাম

সেপ্টে. 23, 2021

সখীপুরে রাস্তা উদ্বোধন করলেন সাংসদ এড.জোয়াহেরুল ইসলাম

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে কয়েকটি রাস্তার শুভ উদ্বোধন ঘোষণা করেন বাসাইল-সখীপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সখীপুর উপজেলার সোলাপ্রতিমা-কালিদাস সড়ক, কালিয়া(ঘোনারচালা) হতে নিশ্চিন্তপুর ভায়া আড়াইপাড়া ৬ কিলোমিটার সড়ক, এবং দাড়িপাকা-দেবরাজ রাস্তার প্রায় দেড় কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন তিনি।

এসময় সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত সিকদার, সহ-সভাপতি আতিকুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার সহ কালিয়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সাংসদ এড. জোয়াহেরুল ইসলাম বলেন রাস্তা নির্মাণে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এছাড়া পর্যায়ক্রমে উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কগুলো পাকাকরণের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.