• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমে ‘ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’র কলেজ সেকশন উদ্বোধন

সেপ্টে. 22, 2021

ইতালীতে ব্রিটিশ কারিকুলাম এ পরিচালিত ঐতিহ্যবাহী ‘মাদানী ইন্টারন্যাশনাল স্কুল’ এর নাম পরিবর্তন করে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে রুপান্তর করা হয়েছে। ইতালীতে বাংলাদেশী প্রবাসী সন্তানদের দেশীয় সংস্কৃতি, কৃষ্টি কালচার, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করণে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভূমিকা অনস্বীকার্য।

‘মাদানী ইন্টারন্যাশনাল স্কুল’ ইতালী তথা ইউরোপের মধ্যে প্রথম বাংলাদেশী মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান যেটি ১২ বছর যাবৎ সুষ্ঠ, সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে।

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এর চেয়ারম্যান জনাব ইকরাম ফরাজীর হাত ধরে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে বিদেশের মাটিতে যে কয়টি স্কুল রয়েছে এর মধ্যে পাশের হার, দেশীয় সংস্কৃতি লালনে সবচেয়ে শীর্ষে অবস্থান করছে এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশর ঐতিহ্যবাহী ফরাজী পরিবার কতৃক পরিচালিত হচ্ছে।

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বাংলা, ইংরেজী এবং আরবী শিক্ষার প্রতি বেশী প্রাধান্য দেওয়া হয় যা প্রবাসী বাংলাদেশীদের ছেলে মেয়ের জন্য সুবর্ণ সুযোগ।

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর কলেজ সেকশন উদ্বোধন করেন ইতালীতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জনাব শামীম আহসান।

তিনি বলেন, ‘‘ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করে (পূর্বের নাম মাদানী স্কুল এন্ড কলেজ) খুবই সন্তুষ্ট প্রকাশ করছি। বিদেশের মাটিতে সম্পন্ন বাংলাদেশী মালিকানাধীন এমন শিক্ষা প্রতিষ্ঠান থাকা নিসন্দেহে গর্বের বিষয়। ব্রিটিশ কারিকুলামের সাথে সাথে এশিয়ান কালচার, ইসলামিক পরিবেশে একজন ছাত্র কোরআনে হাফেজ এবং আলেম হওয়ার সুযোগ থাকা। আমাদের কমিউনিটির জন্য এটা একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। ’’

ইতালীতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জনাব শামীম আহসান প্রতিষ্ঠানটি দেখে মুগ্ধ হয়ে ইতালী বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহোযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

এসময় পরিদর্শনে উপস্থিত ছিলেন ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রধান উপদেষ্টা, ইতালী আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব ইদ্রিস ফরাজী, বাংলাদেশের সনামধন্য ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ও ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর ডাইরেক্টর ডঃ আনোয়ার ফরাজী ইমন, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এর চেয়ারম্যান জনাব ইকরাম ফরাজী আলমগীর।

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর সকল শিক্ষক-শিক্ষিকা, শতশত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশীয় গান, নৃত্য। সবমিলে বিদেশের মাটিতে রূপ নেয় এক টুকরো বাংলাদেশের।

অনুষ্ঠানের শেষে সবাইকে অনুষ্ঠানে আসার জন্যে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এর চেয়ারম্যান জনাব ইকরাম ফরাজী আলমগীর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.