• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন; সভাপতি মাসুদ রানা সম্পাদক আমিনুল ইসলাম

সেপ্টে. 2, 2021

সখীপুর প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন; সভাপতি মাসুদ রানা সম্পাদক আমিনুল ইসলাম

বাদল হোসাইন সখীপুরঃ-
সখীপুর প্রেসক্লাব “সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিঃ”এর দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সখীপুর প্রেসক্লাব সভাকক্ষে এ কমিটি গঠন করা হয়।
এতে দৈনিক যুগান্তর পত্রিকার সখীপুর প্রতিনিধি মাসুদ রানাকে সভাপতি দৈনিক আমার সংবাদ পত্রিকার সখীপুর প্রতিনিধি আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং দৈনিক মানবজমিন পত্রিকার সখীপুর প্রতিনিধি মোজাম্মেল হক সজলকে কোষাধক্ষ্য করে ৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন সভায় সখীপুর প্রেসক্লাব’র সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.