• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে গৃহবধূর রহস্য জনক মৃত্যু!

আগস্ট 19, 2021

সখীপুরে গৃহবধূর রহস্য জনক মৃত্যু!

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে তানিয়া আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়া পূর্বপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তানিয়া ওই গ্রামের ফজলুল হকের স্ত্রী। তবে এটা আত্মহত্যা নাকি খুন অনেকের মনে-ই প্রশ্ন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জানা যায়, গত ৪ বছর আগে তানিয়ার সাথে ফজলুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ  লেগেই থাকতো।  ১৮ আগস্ট বুধবার  তুচ্ছ ঘটনায় তাদের মনোমালিন্য হলে  দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে তানিয়া।
তানিয়ার মামা আবুল কালাম বলেন এটা আত্মহত্যা নয়,এটা পরিকল্পিত হত্যা।আমার ভাগনীর সাথে ভাল সম্পর্ক ছিলো না ভাগনী জামাইর।
সখীপুর থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.