• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে অটোভ্যান মটর সাইকেল ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ! নিহত ১

আগস্ট 18, 2021

সখীপুরে অটোভ্যান মটর সাইকেল ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ! নিহত ১

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার কচুয়া পেট্টোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায় সখীপুর থেকে আসা একটি অটোভ্যান ও বড়চওনা থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে অটোভ্যানটি রাস্তার পাশে খাদে পরে যায়। অন্যদিকে মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে সখীপুরগামী একটি কলাবোঝাই ট্রাকের নিচে চলে গেলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়।

চিকিৎসার জন্য প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের নাম মোঃ হৃদয় (২০)। তার বাড়ি সিলেটের সুনামগঞ্জে। জানা যায় সে গত কয়েক বছর যাবত উপজেলার বড়চওনা আনোয়ার তালুকদারের দোকানে কাজ করত।

এসময় আনোয়ার তালুকদার জানায় এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি, হৃদয়ের বাড়ির লোকজনের সাথে কথা বলে লাশ তাদের বাড়িতে নিয়ে যাচ্ছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.