• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জাতির পিতার শাহাদাৎ বার্ষিকীতে ইতালিতে ছাত্রলীগের খাদ্য ও মাস্ক বিতরন

আগস্ট 15, 2021

শোকাবহ ১৫ অগাস্ট উপলক্ষে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা।

ইতালির সবচেয়ের ব্যস্তময় এলাকা রোমা টের্মিনিতে আজ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অসহায় মানুষদের খাদ্য ও মাস্ক বিতরণ করে ছাত্রলীগ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এসময় সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখার সাংগঠনিক সম্পাদক হিমেল মিয়া, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, উপ-ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আলি রাইয়ান এবং রোম মহানগর ছাত্রলীগ নেতা পরশ হাওলাদার, আহমেদ হায়দার সহ অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা!

ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করিমের সহযোগীতা ও উপস্থিতিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়! ইউরোপের মাটিতে ছাত্রলীগ এর এই ব্যতিক্রমধর্মী কর্মসূচি ইতালিতে বাংলাদেশী কমিউনিটির মর্যাদা বৃদ্ধিতে অবদান রেখেছে এবং বেশ আলোচিত হয়! অনেকে মনে করছেন, বঙ্গবন্ধু ও তার পরিবার সহ ১৫ আগস্টে শহীদ হওয়া সকলের আত্মা যেমন শান্তি মিলবে, তেমনি এই কার্যক্রমের মধ্যদিয়ে ইতালির মাটিতে মানবতার উদাহরণ সৃষ্টি করতে পেরেছে বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা। ইতালি ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, বিদেশের মাটিতে বঙ্গবন্ধু ও তার আদর্শের প্রচার ও প্রসারে বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখা সবসময় এমন ইতিবাচক বহু কর্মসূচি পালন করে আসছে এবং আগামীতেও করে যাবে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.