• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে মামলা হওয়ার ৬২ ঘন্টার মধ্যে চার্জশিট! আসামী কারাগারে

আগস্ট 13, 2021

ছবিঃ-উপপরিদর্শক(এস,আই)মনিরুজ্জামান
সখীপুরে মামলা হওয়ার ৬২ ঘন্টার মধ্যে চার্জশিট! আসামী কারাগারে

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে মামলা নেয়ার ৬২ ঘন্টার মধ্যে আসামীদের আদালতে প্রেরণ ও তদন্ত করে মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২ঘটিকার দিকে সখীপুর থানার উপপরিদর্শক (এস.আই) মনিরুজ্জামান ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/১ এর ১৬ ধারায় এ মামলার তদন্ত কাজ শেষ করেন। সখীপুরে এই প্রথম এতো অল্প সময়ের মধ্যেই একটি মাদক মামলার চার্জশিট দিয়ে নজীর স্থাপন করলেন বলে জানায় সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯আগষ্ট সোমবার রাত ৯ টার দিকে হিরোইন সেবনের সময় উপজেলার প্রতিমা বংকী এলাকা থেকে ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে দেলোয়ার (৪৭), শোলাপ্রতিমা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মনজু (৩২) ও লাঙ্গুলিয়া গ্রামের আ. জলিলের ছেলে মোজাম্মেল (২৮)কে আটক করে পুলিশ। ওই রাতেই ১২ টার সময় মামলা রেকর্ড করা হয়। পরের দিন মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। ১২ তারিখ বৃহস্পতিবার দুপুর ২ঘটিকার দিকে এ মামলার তদন্ত প্রতিবেদন প্রেস করা হয়। এঘটনার আড়াই দিন অর্থাৎ ৬২ ঘন্টার মধ্যে মামলার চার্জশিট আদালতে পাঠিয়েছেন পুলিশ।
সখীপুর থানার উপপরিদর্শক (এস.আই) মনিরুজ্জামান বলেন, ওসি স্যারের নির্দেশনায় আমি আমার দায়িত্ব পালন করেছি। এতো অল্প সময়ের মধ্যে একটা মামলার চার্জশিট দেয়া অনেক কষ্টকর। তা আমি করতে পেরেছি বলে আমি অনেক আনন্দিত।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়া বলেন, সখীপুর থেকে মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। এস.আই মনিরুজ্জামান অল্প সময়ের মধ্যেই যে কাজটি করেছে তাতে পুলিশের সম্মান ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.