• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে দুই ছাত্রীর আত্মাহত্যা

জুলাই 29, 2021


সখীপুরে দুই ছাত্রীর আত্মাহত্যা

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ছোট মৌশা ও বোয়ালী পশ্চিম পাড়া এলাকায় দুই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। দুটি আত্মহত্যার ঘটনাই ঘটেছে বৃহস্পতিবার (২৯জুলাই) দুপুর ১২টায়। পুলিশ ও পারবারিক সূত্রে জানা যায় উপজেলার ছোট মৌশা এলাকার শহিদ মিয়ার মেয়ে এসএসসি পরীক্ষার্থী সাদিয়া (১৬) নিজ থাকার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। অপর দিকে উপজেলার বোয়ালী পশ্চিম পাড়ার জয়নাল মিয়ার মেয়ে বোয়ালী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষীর্থী শিউলি(১৯) বাড়ির পাশে আকাশ মনি গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী জানায় ঐ দুই মেয়ের বিবাহ ঠিক হয়েছিল, প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারে। তবে তাদের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার কারণ জানা যায়নি। সখীপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.