• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিলেন “সাবেক এমপি অনুপম শাহজাহান জয়”

জুলাই 20, 2021


সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিলেন “সাবেক এমপি অনুপম শাহজাহান জয়”

“বাদল হোসাইন সখীপুর”
সখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ৫০লিটারের ৬টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন সাবেক এমপি ও আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক অনুপম শাহজাহান জয়। আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় তিনি এসব সিলিন্ডার এনে দেন। আজ মঙ্গলবার সাড়ে তিনটায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুপম শাহজাহান জয় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান মাসুদ খান, জুনিয়র কনসালটেন্ট ডা.শাহীনুর আলমের হাতে এসব সিলিন্ডার তুলে দেন।
এসময় উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস, সাবেক ইউপি চেয়ারম্যান শাইফুল ইসলাম শামীম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাথী, জাহাঙ্গীর তালুকদার,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আলমাস আজাদ,পৌর যুবলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন রাজু,ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুপম শাহজাহান জয় বলেন, হাসপাতালে করোনা রোগী চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণ যন্ত্রপাতি ও মালামাল না থাকায় আমি আবুল খায়ের গ্রুপ থেকে অক্সিজেন সিলিন্ডার আনতে সক্ষম হয়েছি। আবার এসব সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলে বিনা খরচে আবার টাঙ্গাইল থেকে ভর্তি করে আনা যাবে। তিনি আরও বলেন, সখীপুরের সাধারণ গরীব, অসহায় মানুষ দূরে গিয়ে সঠিক চিকিৎসা নিতে কষ্ট হবে ভেবে আমি এসবের ব্যবস্থা করেছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.