• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরের তক্তারচালায় আল আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট নতুন শাখা উদ্বোধন

জুলাই 19, 2021


সখীপুরের তক্তারচালায় আল আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট নতুন শাখা উদ্বোধন

“বাদল হোসাইন সখীপুর”
সখীপুর উপজেলার তক্তারচালা বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এজেন্ট বাংকিং ডিভিশন এর এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রসিডেন্ট মোঃ সাখাওয়াত হোসেনসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে সরকারি মুজিব কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্ব সখীপুর শাখার ব্যস্থাপক মোঃ গিয়াস উদ্দিন মৃধা, ৫ নং হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি বাবু নরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খান রবিন প্রমুখ বক্তব্য রাখেন।

আউটলেট শাখার সত্ত্বাধিকারী মনজুরুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নও যে সম্ভব ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমান করেছে।
আধুনিক ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ব্যাংক তক্তারচালা উন্নয়নে সহযোগী হবে বলে তিনি আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.