• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে নিষিদ্ধ চায়না জাল আটকের পর পুড়িয়ে ফেলা হলো

জুলাই 13, 2021

সখীপুরে নিষিদ্ধ চায়না জাল আটকের পর পুড়িয়ে ফেলা হলো

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে বেড়বাড়ি নামা এলাকায় সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত ৩০ টি চাইনিজ জাল আটকের পর পুড়িয়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভার নেতত্বে বেড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে জালগুলি জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় দেড় লাখ টাকা ।

উপজেলার মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা বলেন, চায়না জাল ব্যবহার সরকার নিষিদ্ধ করেছে ।নিয়মিত অভিযানেই জালগুলি জব্দ করা হয়। প্রকৃত মালিক পাওয়া যায়নি, তবে জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.