• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

হত্যা মামলার আসামি জামিনে মুক্তি পেয়ে এলাকায় বিশিষ্ট মাদক কারবারি, ইয়াবাসহ আটক

জুলাই 12, 2021

হত্যা মামলার আসামি জামিনে মুক্তি পেয়ে এলাকায় বিশিষ্ট মাদক কারবারি, ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন রুপসী ভূইয়াপাড়া গ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে। এতে ঐ এলাকাবাসী মাদক ব্যবসার কারণে অতিষ্ঠ হয়ে পরেছে।

ইতোমধ্যে গত শুক্রবার (২ জুলাই) দুইশত পিচ ইয়াবাসহ রুপসী গ্রামের শাহেদ আলী ভূইয়ার ছেলে জাকারিয়া হোসেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের হাতে আটক হয়। জাকারিয়া রুপসী গ্রামের শাহেদ আলী ভূইয়ার ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবু ভূইয়া ও ওসমান ভূইয়ার ছোট ভাই।

স্থানীয়রা জানায়, রুপসী গ্রামের মৃত আব্দুর রশিদ ভূইয়ার ছেলে শাহজাহান ভূইয়া হত্যা মামলায় তাদের যাবজ্জীবন সাজা হয় এবং উচ্চ আদালতে অন্তর্বর্তীকালীন জামিনে এসে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গত শুক্রবার বাবু ভূইয়া ও ওসমান ভূইয়ার ছোট ভাই জাকারিয়াকে মাদকসহ ডিবি হাতে-নাতে সৈয়দপুর থেকে আটক করে। তাদের মাদক ব্যবসার কারণে এলাকার মাদক বেড়েছে। এতে সাধারণের মনে অতিষ্ঠ বিরাজ করছে।

এ ব্যাপারে নিহত শাহজাহান ভূইয়ার ছেলে রুবেল জানায়, আমার বাবা হত্যা মামলায় ১৭ সালে বাবু ভূইয়া ও ওসমান ভূইয়ার যাবজ্জীবন সাজা হয়েছে,শুনেছি উচ্চ আদালতে তারা দু’জনেই অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়েছে। যাহার মামলা নং- এনায়েতপুর থানা জি আর ২৩/২০১০। ফৌজদারি আপিল ৮৩১৯/২০১৭

এ বিষয়ে বাবু ও ওসমানের বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অন্য লোক দিয়ে তারা বাড়িতে নেই বলে জানিয়ে দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.