• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে আঃলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুন 23, 2021

ছবিঃ-রফিকুল ইসলাম
সখীপুরে আঃলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার ২৩(জুন) উপজেলা আ. লীগ এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেন।

দলীয় সূত্রে জানা যায় সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, শোভাযাত্রা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ফোয়ারা চত্বরে আলোচনা সভায় উপজেলা আ’লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বাংলাদেশ আ. লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, অধ্যক্ষ সাইদ আজাদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, জাহাঙ্গীর তারেক, ইউ/পি চেয়ারম্যান আনসার আলী আসিফ, গোলাম কিবরিয়া সেলিমসহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.