• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ভাষা শহীদদের প্রতি ধামরাই রিপোর্টাস ক্লাবের শ্রদ্ধা

ফেব্রু. 21, 2021


রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে বিনম্র শ্রদ্ধা, মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এরই ধারাবাহিকতায় ধামরাইয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ধামরাই রিপোর্টার্স ক্লাব।

ধামরাই রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ২১ শে’র সকালে ১০ টা ১ মিনিটে ধামরাই সরকারি কলেজ প্রাঙ্গনের শহীদ মিনারের বেদীতে ক্লাবের সভাপতি আদনান হোসেনের নেতৃত্বে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে দেখা যায় সূর্য ওঠার আগেই ভোরে খালি পায়ে প্রভাতফেরি। এছাড়া রাত ১২ টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির, সকালে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সাংসদ বেনজীর আহমদ। আজকের দিবস উপলক্ষে আবালবৃদ্ধবনিতা সবার মুখে মুখে সেই গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’।

রিপোর্টাস ক্লাবের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সবুজ, বাংলা টিভির ধামরাই প্রতিনিধি হুমায়ুন আহমেদ, দৈনিক সময়ের কাগজ পত্রিকার রিপোর্টার রাজিউল হাসান পলাশ, সাংবাদিক পলাশ খান, সাংবাদিক জাকির হোসেন সহ সংগঠনের অন্যান্য সদ্যসবৃন্দ।

বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.