
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরে করোনা ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন করা হয়েছে। টিকা প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুর জেনারেল হাসাপাতালে বেলা সাড়ে ১১ টায় এ টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।
করোনা ভাইরাসের সাথে ওতপ্রোতভাবে চিকিৎসা কর্মে নিয়োজিত ব্যক্তিদের টিকা প্রয়োগের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম ফরিদপুরে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজের আইসোলিশন ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম ও আইসিইউ ইউনিটের ইনর্চাজ ডাক্তার অনন্ত কুমার বিশ্বাসের করণা টিকা নেবার মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ সুচনা হয়। অতঃপর ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, সির্ভিল সাজন ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমান, ফমেকের পরিচালক ডাঃ মোঃ সাইফুর রহমান, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজাক, সাংবাদিক পান্না বালা প্রমুখ টিকা গ্রহণ করেন।
জেলায় ২০ হাজার জন করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এর আগে ফরিদপুরে সিভিল সার্জন সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে টিকা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ডা. মোস্তাফিজুর রহমান বুলু, বিএমএর সভাপতি ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।
সভায় জেলা প্রশাসক অতুল সরকার তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব না হলে করোনা ভ্যাকসিনেশনের আওতায় আসতে পারতাম না। বিশ্বের মাত্র ৩০-৩৫ টি দেশ প্রথম ধাপে এ কর্মসূচির আওতায় এসেছে। তিনি বলেন, উদ্ভোধনী দিনে স্বাস্থ্যমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব সবাই এ টিকা নিচ্ছেন। এ টিকা নিয়ে যে অপপ্রচার চলছে তাতে কান দেবেন না। তিনি করোনা মহাযুদ্ধে আমরা সবাই কাজ করেছি কিন্তু মূল কাজটি করেছেন আমাদের চিকিৎসক ও নার্সরা। তিনি জানান, এ পর্যন্ত জেলায় প্রায় ২০ হাজার রেজিস্ট্রেশন হয়েছে। প্রথম দিনে নয় উপজেলায় ১১টি কেন্দ্রে এক যোগে দুই হাজার করোনা ভ্যাকসিনের টিকা প্রদান করা হবে।
পরে জেলা পুলিশ হাসাপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালেও করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধণ করা হয়।
