বিজয় পোদ্মার, ফরিদপুর : আসন্ন ২৮ ফেব্রুয়ারি ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের উপ-নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রায় বিশ হাজার ভোটারের এলাকা গেরদা ইউনিয়নের সর্বত্র চলছে আলোচনা সমালোচনা। আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান মরহুম জাহিদুর রহমান জাহিদের স্ত্রী রাবেয়া বেগম অন্য দিকে বি.এন.পি দলীয় মনোনয়ন পাচ্ছেন গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল খালেকের জৈষ্ঠ্য পুত্র, তিন বারের নির্বাচিত ইউপি সদস্য মোঃ আরিফ হোসেন (আরিফ মাস্টার)। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশিত হয়ে সাত জন প্রার্থী আবেদন করলে কেন্দ্রীয় কমিটি পর্যালোচনা সাপেক্ষে রাবেয়া বেগম কে মনোনয়ন চূড়ান্ত করে। অন্য দিকে শুক্রবার গেরদা ইউনিয়ন বি.এন.পি দলীয় প্রত্যাশিত তিন জন প্রার্থীর মধ্যে আরিফ হোসেনের নাম চূড়ান্ত করে কেন্দ্রীয় বি.এন.পির কাছে প্রেরণ করেছে রবিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে কেন্দ্রীয় বি.এন.পি। গেরদার মানুষের মুখে মুখে চলছে আলোচনার ঝড় কে হচ্ছেন গেরদার মানুষের ভোটে নির্বাচিত চেয়ারম্যান? সেই অপেক্ষার পালা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। ইতিমধ্যে দুই দলের নেতাকর্মীরা মানুষের দারে দারে প্রচারণা চালাচ্ছেন স্ব স্ব প্রার্থীর পক্ষে।