
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নিমাই চন্দ্র সরকার এর পক্ষে ভোট চাইলেন মাননীয় সংসদীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (এম পি) এর কনিষ্ঠপুত্র ও রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী।
সোমবার বিকালে নগরকান্দা পৌরসভাস্থ ২নং ওয়ার্ড আওতাধীন পিয়াজ হাটখোলায় নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামীলীগ এর আয়োজনে নৌকার জয়ের লক্ষে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্বে করেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান মাষ্টার, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। দুপুরের পর পর পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নৌকার জয়ধ্বনী সহকারে আসতে থাকে সভাস্থলে।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাব আকবর লাবু চৌধুরী বলেন, পৌর এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিন। নৌকার বিজয় হলেই পৌর এলাকা অনেক উন্নত হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন। নৌকা স্বাধীনতার পক্ষের প্রতিক। নৌকা সাধারন মানুষের প্রতিক। আমি আশা করি নৌকার বিজয় সুনিশ্চিত।
