• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে শীতবস্ত্র বিতরন

ডিসে. 11, 2020


সখীপুরে শীতবস্ত্র বিতরণ

“বাদল হোসাইন”

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে এম,এন্ড,এম ইয়ার্ন ডাইং লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় সখীপুরের ৫০০ জন হতদরিদ্র কে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সখীপুর উপজেলা পরিষদ হল রুমে শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি কায়ছার সিকদারের সভাপতিত্বে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব,উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার অাতাউল মাহমুদ,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, এম,এন্ড এম ইয়ার্ন ডাইং লিমিটেড এর ম্যানজিং ডিরেক্টর ইন্জিনিয়ার আল মামুন ।

আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব কৃষিবিদ লিয়াকত আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবীবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, সখীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আহাম্মদ আলী মিয়া, সখীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, সখীপুর রিপোর্টারস ইউনিটির সভাপতি মোঃ শরীফুল ইসলাম, শেখ রাসেল স্মৃতি সংসদের উপদেষ্টা কামরুল হাসান আজাদ, সাইফুল আল নোমান,
সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, কালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম সানি সহ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সিকদার লিয়ন ও শেখ রাসেল স্মৃতি সংসদের প্রেসিডিয়াম সদস্য কামরুজ্জামান কনক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.