• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” এর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

ডিসে. 10, 2020

“বাদল হোসাইন”

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আজ বৃহস্পতিবার সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতির জনক “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ” এর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মুখতার ফোয়ারা চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়েছে।

বিক্ষোভ মিছিল এর পর মুখতার ফোয়ারা চত্ত্বরে সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মজিবর রহমান মজিদ, সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাহ আলম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক, প্রভাষক হাফিজুল ওয়ারেস, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান আপেল, প্রচার সম্পাদক অন্তর আহম্মেদ, যাদবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডি,এম উজ্জ্বল, কালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ অালম সানি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আরিফুল ইসলাম সহ প্রমুখ। বিক্ষোভ মিছিল ও
প্রতিবাদ সভায় সখীপুর উপজেলা, পৌর শাখা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা অংশ গ্রহণ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.