• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” এর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সখীপুর উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ডিসে. 8, 2020

“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” এর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সখীপুর উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাদল হোসাইনঃ-
টাঙ্গাইলের সখীপুর উপজেলার মুখতার ফোয়ারা চত্ত্বরে সখীপুর উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়েছে। বিক্ষোভ মিছিল এর পর মুখতার ফোয়ারা চত্ত্বরে সখীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার এম,ও গণি,সখীপুর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ, সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান,সখীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু,সখীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরীফ সহ প্রমুখ। বিক্ষোভ মিছিল ও

প্রতিবাদ সভায় সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের কর্মীরা অংশ গ্রহণ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.