• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত। সভাপতি জাহাঙ্গীর সাধারণ সম্পাদক লুৎফর

ডিসে. 6, 2020


বাদল হোসাইনঃ-
সখীপুর দলিল লেখক সমিতির নির্বাচন শনিবার সমিতির অফিসে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো.জাহাঙ্গীর আলম সভাপতি এবং লুৎফর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া ফজলুল হক, আশরাফ আলী সহ-সভাপতি, জিয়াউর রহমান যুগ্ম সম্পাদক, তোফাজ্জল হোসেন সাংগঠনিক সম্পাদক, আবু হানিফ প্রচার ও দফতর সম্পাদক, হোমায়ুন কবির লিটন কোষাধ্যক্ষ এবং শাহ আলম ক্রিড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৬৯জন ভোটারের মধ্যে ১৬৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রিজাইডিং অফিসার আবদুল জব্বার ভেন্ডার বলেন, এখানে অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সার্বিক দায়িত্ব পালনকারী উপজেলা সমবায় অফিসার খোদেজা খানম বলেন, এখানে স্বচ্ছ ও সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি নির্বাচিত কমিটিকে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.