• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে বোন জামাইদের হামলায় দুই ভাই আহত

ডিসে. 3, 2020


বাদল হোসাইনঃ-
সখীপুরে দুই বোন জামাইদের হামলায় দুই সহোদর ভাই গুরুতর আহত হয়েছে। মুমূর্ষু অবস্থায় লিক্সনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বুধবার সকালে উপজেলার বুড়িচালা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুরুজ্জামান লিটন (৪৯) ও মনিরুজ্জামান লিক্সন (৪১) ওই এলাকার মৃত মারফত আলীর ছেলে। আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় লিক্সনকে বুধবার ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে নুরুজ্জামান লিটন ও মনিরুজ্জামান লিক্সনের দুই বোনের সাথে ওয়ারীশ সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে বোন জামাই আশরাফ আলী ও সোলাইমান মিয়া তাদের স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির পাশে জমিতে সাইন বোর্ড লাগায়। এতে বাধা দিতে গেলে লিটন ও লিক্সনকে বোন জামাইরা অর্তকিত হামলা করেন।
আহত নুরুজ্জামান লিটন বলেন, বাবা মারা যাওয়ার পর সখীপুর উপজেলা রোডের জমি বিক্রি করে দুই বোন নাসরিন আক্তার শিল্পী ও শসমিতা আক্তার রুজিকে ৪৭ লাখ টাকা ওয়ারীশ দেওয়া হয়েছে। ওয়ারীশের ওই টাকা দেওয়ার পরও তাদের আরও চাহিদা অনুযায়ী টাকা দাবী করে। সেই চাহিদা না মেটাতে পারায় তারা আমাদের উপর হামলা চালিয়েছে।
বড় বোন নাসরিন আক্তার শিল্পী বলেন, বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা আমাদের প্রাপ্ত সম্পত্তি না দিয়ে দখল করে খাচ্ছে। ওই সম্পত্তির কথা বলতে গেলে তারাই আমাদের উপর হামলা চালায়।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আমির হোসেন বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.