• মঙ্গল. অক্টো. ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর মর্ডান ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু,ক্লিনিক ভাংচুর

নভে. 26, 2020

সখীপুর মর্ডান ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু,ক্লিনিক ভাংচুর

বাদল হোসাইনঃ-
টাঙ্গাইলের সখীপুরে চিকিৎসকের ভুলে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের মডার্ন ডক্টরস ক্লিনিকে এঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত স্বজনরা ওই ক্লিনিট ভাংচুর চালায়।

জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার মডার্ন ডক্টরস হাসপাতালে রুনা লায়লা নামে এক প্রসূতি রোগী নিয়ে আসেন স্বজনরা। দুপুর ২টার সময় রোগীকে ওটিতে অপারেশনের জন্য প্রস্তুত করে ওই ক্লিনিকের মালিক ডা. আনোয়ার হোসেন। অপারেশন চলাকালীন সময়ে রোগী মারা যায়। মৃত্যুর খবরে রোগীর স্বজনরা ক্লিনিক ঘেরাও করে ভাংচুর চালায়।

এ বিষয়ে ডা. আনোয়ার হোসেন জানান, রোগী ওটিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.