সখীপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাদল হোসাইনঃ-
সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন,স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আ.লীগ সভাপতি কুতুব উদ্দিন,উপজেলা মাধ্যমিক অফিসার মফিজুল ইসলাম,ওসি তদন্ত এএইচএম লুৎফুল কবির প্রমুখ।
