• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নভে. 22, 2020

বাদল হোসাইনঃ-
সখীপুরে অটোভ্যানের ধাক্কায় সোলায়মান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঢাকা-সাগরদিঘী সড়কের উপজেলার বড়চওনা মুটের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান ভালুকা উপজেলার মেদুয়া গ্রামের সামছুল হকের ছেলে। সে সখীপুরে প্রাণ কম্পানির সহকারী পরিবেশক হিসেবে কাজ করত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোলায়মান সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি অটোভ্যান এসে তাকে ধাক্কা দেয়। এ সময় মাথা ফেঁটে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.