• শুক্র. অক্টো. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর কাকঁড়াজান ইউনিয়ন কৃষক লীগের ত্রি_বার্ষিকী সম্মেলনে সভাপতি মহসীন জিন্টু সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম

অক্টো. 20, 2020

সখীপুর কাকঁড়াজান ইউনিয়ন কৃষক লীগের ত্রি_বার্ষিকী সম্মেলনে
সভাপতি মহসীন জিন্টু সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম

সখীপুর( টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়ন কৃষক লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কাঁকড়াজান ইউনিয়ন পরিষদ, গড়বাড়ী বাজারে কৃষক লীগের সম্মেলনের মাধ্যমে, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদার, টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল,কাঁকড়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, কাঁকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃখালেক,উপজেলা কৃষক লীগের সভাপতি রহিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আঃমালেক কমিশনার সহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কাঁকড়াজান ইউনিয়ন কৃষক লীগের কমিটির অনুমোদন দেওয়া হয়। নবনির্বাচিত কাঁকড়াজান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মহসীন জিন্টু, সাধারণ সম্পাদক আসাদুল ইসলামকে অনুমোদন দেন।
এসময়ে সম্মেলনকে সফল করতে অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে, উপজেলার নেতৃবৃন্দ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.