• রবি. জুন ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ এমপির সুস্থতা কামনায় দুবাইয়ে দোয়া মাহফিল

অক্টো. 18, 2020

ইউএই প্রতিনিধি: তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ এমপি মহোদয় এর সুস্থতা কামনায় দুবাই প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাওলানা ওসমান জামি দোয়া মাহফিল পরিচালনা করেন। ড. হাসান মাহমুদ এর সুস্থতায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল কবির চৌধুরী।

মাহফিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া সমিতির উপদেষ্টা ও রেজায়ে মোস্তাফা দুবাই আহবায়ক মোহাম্মদ কোরবান আলী, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল হক আমিন, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ ওসমান, আবুল কালাম বাবু, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, রেজায়ে মোস্তাফা দুবাই যুগ্ম আহবায়ক সোহবার হোসেন, মোহাম্মদ রিয়াজুল করিম রানা, আবদুল কাদের, মোহাম্মদ ছালাহদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.