• রবি. জুন ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলাদেশ হাজীদের বাসা ভাড়া তদারকি করতে প্রতিনিধি দল মক্কায়

ফেব্রু. 7, 2020

রঞ্জু আহমেদ সৌদি আরব প্রতিনিধিঃ
সৌদি আরবে হজের সময় বাংলাদেশি হাজীদের জন্য ভালো এবং মানসম্মত বাসা ভাড়ার বিষয় তদারকি করতে মক্কায় পৌঁছেছে একটি প্রতিনিধি দল।

হজ সংক্রান্ত জাতীয় কমিটির প্রধান এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বিষয়টি তদারকি করছেন।

প্রতিনিধিদলের সদস্যরা মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরীফের আশপাশ মিস ফালা, আল জিয়াদ, নাককাসা, কুদাই, কাকিয়া, আজিজিয়ায় অবস্থিত বিভিন্ন হোটেলসহ আবাসন ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।

শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানান: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশি হাজীদের জন্য অনেকটা আগেভাগে ভালো মানসম্মত বাসা ভাড়া করার জন্য প্রতিনিধিদলটি মক্কা মদিনা সফর করছে। আমরা কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। অনেক সময় দেরিতে আসার কারণে ভালো মানসম্মত বাসা ভাড়া করা সম্ভব হয়ে ওঠে না।

তিনি আরো বলেন: বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে এবার আগেভাগেই হাজীদের বাসা ভাড়া, খাবারের জন্য ক্যাটারিং ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করে এবং বাংলাদেশি হাজীদেরকে আরো স্বল্প খরচে কিভাবে হজ পালন করার ব্যবস্থা নেয়া যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সফরকারী প্রতিনিধি দলটি কাজ করছে।

এলাকাগুলো পরিদর্শন ছাড়াও জেদ্দা বিমানবন্দরের হজ টার্মিনাল, মদিনা হজ টার্মিনাল, মিনা মুজদালিফা আরাফার ময়দানের যাতায়াতের জন্য ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা, মক্কা মদিনায় হাজীদের খাবারের জন্য ক্যাটারিং ব্যবস্থাপনাসহ মদিনা আদিলা অফিস পরিদর্শন করার কথা রয়েছে প্রতিনিধি দলটির।

বাংলাদেশি হাজীদের জন্য ২০২০ সালের হজ ব্যবস্থাপনা অন্য যেকোনো সময়ের তুলনায় ভালো হবে বলে আশাবাদী ধর্ম প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.