• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালী মহিলা আওয়ামী লীগের আয়োজনে ধর্ষণ বিরোধী প্রতিবাদ সভা

অক্টো. 10, 2020

সোহেল মিয়াজী: ধর্ষনের প্রতিবাদে ইতালিতে মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ শ্লোগান দেওয়ায় মহিলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোমে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ধর্ষণবিরোধী বিভিন্ন ফেস্টুন নিয়ে মানববন্ধন এবং মোমবাতি প্রচলন করেন ইতালি মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নাসিমা আক্তার নুপুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়না আহমেদ এর পরিচালনায় বক্তারা অভিযোগ করেন বলেন,  ধর্ষণ ও গণধর্ষণের মত জঘন্য কর্মকাণ্ড যারা করছে, তাদের মদদ দাতা জামাত-বিএনপি প্রধানমন্ত্রীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছে ।

এ সময় বক্তব্য রাখেন ইতালীস্থ মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি উম্মে হানি প্রিন্স, নিলুফার নিলা, নব জাগরন নারী কল্যান সমিতির সভাপতি সানজিদা ইসলাম, খ্রীষ্টান মহিলা এসোসিয়েশ এর সভাপতি রুপালী গোমেজ,পল্লী বালা নারী সংগঠনের সভাপতি ফরিদা হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহীনা মান্নান, সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার, সদস্য লাভলী বেগম, তানিয়া সুলতানা ও ফাহিমা হোসেন সহ আরো অনেকে।

এ সময় বক্তারা ধর্ষকদের কঠিন থেকে কঠিনতম বিচারের দাবী জানান। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড সুপারিশ করায় মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.