• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালি শাখা ছাত্রলীগের ধর্ষন বিরোধী প্রতিবাদ কর্মসুচী!

অক্টো. 9, 2020
সোহেল মিয়াজী: ইতালিতে ছাত্রলীগ আয়োজিত দেশজুড়ে ধর্ষন,নিপিড়নের প্রতিবাদে ও সাম্প্রতিক ঘটে যাওয়া ধর্ষনের সাথে জড়িত সকল ধর্ষক ও তাদের সহযোগীদের ফাঁসি সহ ধর্ষনের সাজা মৃত্যুদন্ডের দাবীতে তাৎখনিক প্রতিবাদ কর্মীসূচি পালিত হয়!
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখার যুগ্ন সাধারণ মেহেদী হাসান রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক হিমেল মিয়া ও খুলনা জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপসম্পাদক ও ইতালি ছাত্রলীগ কর্মী ফয়সাল খান সহ ছাত্রলীগ কর্মী কাকন, আজাদ, আলকাস, হিমা সহ আরো অনেকে!
এ সময় ইতালি ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ধর্ষনের সাজার মৃত্যুদন্ড নিশ্চিত সহ এযাবৎকালে ঘটে যাওয়া সকল ধর্ষন মামলাগুলোর বিচার কার্যক্রম সম্পন্ন করা ও সাম্প্রতিক ঘটে যাওয়া ধর্ষক ও তাদের সকল সহযোগীদের গ্রেফতার করে অবিলম্বে বিচার কার্যক্রম সম্পন্ন করে তাদের ফাঁসিতে ঝুলানোর দাবী জানায়!
সাংগঠনিক সম্পাদক হিমেল মিয়া ধর্ষনের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবী জানানো সহ আগামীতে ধর্ষন প্রতিরোধে সামাজিক শিক্ষা ও সচেতনার উপর গুরুত্ব দিতে এবং পরিবার ও প্রশাসন কে সজাগ দৃষ্টি রাখতে আহবান জানান! তারা বলেন আগামীতে ধর্ষন প্রতিহত করতে বাংলাদেশ ছাত্রলীগ সদা সোচ্চার থাকবে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.