• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন আঃলীগের সম্মেলন অনুষ্ঠিত

অক্টো. 7, 2020

সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন আঃলীগের সম্মেলন অনুষ্ঠিত

বাদল হোসাইনঃ-
সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনের মাধ্যমে নুরুল আমিন সভাপতি ও আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নয় বছর পর বুধবার (৭ই অক্টোবর) বিকেলে উপজেলার বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম। এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়, আ’লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
সভাপতি পদে বর্তমান সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আমিন ও কামরুল ইসলাম বাবুল এবং সাধারণ সম্পাদক পদে সদ্য সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও এড. আনোয়ার হোসেনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলো।
এদের মধ্যে নুরুল আমিন ও আমিনুল ইসলাম গেলো কমিটিতে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলো। নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন গেলো কমিটিতে আইন বিষয়ক সম্পাদক ছিলো।
ভিবিন্ন এলাকা থেকে আসা নেতা কর্মীদের মুক্ত আলোচনা আর আনন্দ উল্লাসে মাঠের চারিদিকে জয়বাংলার মুখরিত স্লোগানে মধ্য দিয়ে শেষ হয় সম্মেলন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.