• রবি. জুন ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন

সেপ্টে. 30, 2020

ডেস্ক রিপোর্ট জার্মানি: জার্মানির ফ্যাঙ্কফুর্টে হেসেন আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়।

জন্মদিনের অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর জীবনের বিভিন্ন দিগ নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, তিনি অত্যন্ত পরিশ্রমী। তাঁর নিখাদ দেশপ্রেম দুরদর্শিতা দৃঢ়চেতা মানসিকতা, মানবিক গুণাবলী ও দেশ পরিচালনায় সফলতা তাঁকে আসিন করেছে বিশ^ নেতৃত্বের আসনে। তিনিই বাঙালী জাতির ঐক্যের প্রতীক এবং শেষ আশ্রয়স্থল। বক্তারা আরো বলেন, সুমহান আল্লাহ্পাকের রহমতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অবশ্যই জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়িত হবে। তাঁর ৭৪তম জন্মদিনে “মাদার অফ হিউম্যানিটি” জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষ্যে হেসেন আওয়ামী লীগের উদ্যোগে ফ্রাঙ্কফুর্ট শহরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাবু জাফর স্বপন, জার্মান আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ ফারুক, জার্মান আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম বর্তমান আহবায়ক নজরুল ইসলাম খালেদ, হেসেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, হেসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা তারেক আহমেদের পরিচালনায় হেসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফ রিচার্ডের তত্বাবধানে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হেসেন আওয়ামী লীগের সভাপতি নোমান হামীদ।

সভায় হেসেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মানিক মিয়া, এডি ঔব্রয় আদনান, মাখন সরকার, প্রবীর বাবু, সুমন, মোজাম্মেল খান, এম. রাসেল, আল আমীন, সেলিম আলী, রিনকু, এ ছাড়াও উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগ নেতা রিপন মিয়া, খোকা রাহুল, এস.কে.আলম সহ আরও অনেক নেতৃবৃন্দ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.