• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির বিএনপির সভাপতির সুস্থতা কামনা করে যুবদলের দোয়া মাহফিল

জুলাই 7, 2020

ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের সুস্থতা কামনা করে যুবদল ইতালি শাখা রোমের মক্কি মসজিদের দোয়া মাহফিলের আয়োজন করেছে। আব্দুর রাজ্জাক কয়েক দিন ধরে হার্ট ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

আয়োজনে যুবদলের সভাপতি জাকির হোসেন গনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় উপস্থিত নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এসময় ইতালি বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাবেক সভাপতি তাইফুর রহমান ছোটন তাদের বক্তব্যে বলেন, আমরা প্রত্যাশা করছি ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দলকে গতিশীল করার বিভিন্ন ধরনের সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

এছাড়াও রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির এবং যুবদল ইতালী শাখার সিনিয়র সহ-সভাপতি এ.কে আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন জীবন সহ জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন

সংক্ষিপ্ত আলোচনা শেষে মসজিদের ইমাম মুফতি ওলিউল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দরের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিভিন্ন নেতাকর্মী এবং সকলের সুস্থতা কামনা করে মহান আল্লাহতায়ালা প্রতি বিশেষ মোনাজাত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.