ইতালিতে ইউরোপের মধ্যে বিদেশিদের অধিকার আন্দোলনে সবচাইতে বেশি বার কণ্ঠস্বর উচ্চারিত হয়েছে।
ইতালিয়ান সরকারের দেয়া নতুন করে অনিয়মিত বা অবৈধদের বৈধকরণ এ যে জটিলতা সৃষ্টি হয়েছে তা নিরসনে বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
দুঃখজনক হলেও সত্য ইতালিয়ান সরকারের দেয়া এই বৈধকরণের আইনে সবচাইতে বেশি অনিয়মিতদের মধ্যে বাইরে থাকার সম্ভাবনা রয়েছে প্রবাসী বাংলাদেশীদের। আর তার জন্যেই ইতালির ঐতিহ্যবাহী দ্বীপ শহর কাতানিয়ার পিয়াচ্ছা ইউনিভার্সিটি’তে বিনা শর্তে সৌজ্জনের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইতালি প্রবাসী ও সংগঠক আসলাম তালুকদারের আহবানে উপস্থিত ছিলেন কাতানিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন ঢালী, শ ইতালি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ বাবু, ইতালি স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সরদার, সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সহযোগিতায় তাদের পাশে ছিলেন সিজিএল।
আন্দোলনকারীরা সকলেই প্রত্যাশা করেন, বিশেষ করে প্রত্যেক বাংলাদেশি যেন এই নতুন বৈধকরণের আওতায় এসে বৈধ হতে পারে।
