• সোম. অক্টো. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

জুন 15, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফরিদপুরের সালথায় দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেন পাট অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম ইফতেখার আজাদ, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার গোপাল চন্দ্র বিশ্বাস, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমূখ।

দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাট চাষীরা অংশগ্রহন করেন।

১৫ জুন ২০২০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.