• বুধ. অক্টো. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় আরো ৫ জন করোনা আক্রান্ত , মোট আক্রান্ত ৩৫ জন।

জুন 15, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফ‌রিদপুরের সালথা উপ‌জেলায় গত ২৪ ঘন্টায় ম‌হিলাসহ নতুন ক‌রে ৫ জন (ক‌ভিট ১৯) ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছে। এ নি‌য়ে উপ‌জেলায় ১৫ই জুন সোমবার রাত সা‌ড়ে ৮টা পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ জন।

উপ‌জেলা স্বাস্থ্য বিভাগ এর তথ্য মতে, গ‌ট্টি ইউনিয়‌নের মোড়হাট গ্রা‌মে ৪৫ বছর বয়‌সি ১ জন, ভাওয়াল ইউনিয়‌নের ভাওয়াল গ্রামে ৬৮ বছর বয়‌সি ১ জন এবং শি‌হিপুর গ্রা‌মের ১৭ বছর বয়‌সি ১জন, সোনাপুর ইউনিয়‌নের সোনাপুর গ্রা‌মে ৪৫ বছর বয়সি ১ জন, বল্লভদি ইউনিয়‌নের ফুলবা‌ড়িয়া গ্রা‌মে ৫৬ বছর বয়‌সি জন ম‌হিলার ক‌রোনা ভাইরা‌স (ক‌ভিট ১৯) প‌জি‌টিভ এসেছে। এ পর্যন্ত উপ‌জেলায় মোট নমুনা সংগ্রহ করা হ‌য়ে‌ছে ২৬৭টি, ফলাফল পাওয়া গে‌ছে ২৫৫ টির আর অ‌পেক্ষমান র‌য়ে‌ছে ১২ টির। প‌জি‌টিভ ফলাফল পাওয়া গে‌ছে ৩৫ টির।

৩ জন সুস্থ হ‌য়ে বাড়ি ফি‌রে‌ছেন এবং ৩১ জন আই‌সো‌লেশ‌নে র‌য়ে‌ছেন। ৩১ জ‌নের সবাই হোম আই‌সো‌লেশ‌নে আ‌ছেন এবং ১ জন মে‌ডি‌কে‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

সালথা উপ‌জেলা‌ নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ব‌লেন, আক্রান্তদের বাড়িতে আইসোলুশনে রাখা হয়েছে। প্রত্যেকের বাড়ির লোকদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। প্রত্যেকের বাড়ি প্রতিবেশিদের থেকে আলাদা করা হয়েছে। সবাই‌কে অনু‌রোধ কর‌বো জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাই‌রে বের হ‌বেন না। ক‌রোনা ভা‌ইরাস মোকা‌বেলায় সকল স্বাস্থ্যবি‌ধি মে‌নে চলুন। য‌দি কেউ ক‌রোনা উপসর্গ নি‌য়ে অসুস্থ‌বোধ ক‌রেন তাহ‌লে উপ‌জেলা স্বাস্থ্য‌ ক‌মপ্লেক্সরে হট লাই‌নে যোগা‌যোগ কর‌বেন। এখনই য‌দি স‌চেতন না হই তাহ‌লে উপজেলায় ক‌রোনা ভয়াবহ রুপ নি‌তে পা‌রে। ক‌রোনা আক্রান্ত ব্যা‌ক্তি ও তার প‌রিবা‌রের সদস্য‌দের প্র‌তি মান‌বিক আচরন করার অনেু‌রোধ কর‌ছি।

১৫ জুন ২০২০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.