• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে নতুন২জন করোনা পজেটিভ

জুন 5, 2020

সখীপুরে নতুন২জন করোনা পজেটিভ

বাদল হোসাইনঃ-
টাঙ্গাইলের সখীপুরে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়েছে সখীপুরে নতুন দুইজন করোনা পজিটিভ। করোনা পজিটিভের একজন ব্যাংকার,সে অগ্রণী ব্যাংক নলুয়া বাজার শাখায় কর্মরত আছে,বাসা সখিপুর পৌরসভার সরকারি খাদ্য গুদামের পাশে। নাম জুয়েল মাহমুদ(৩২)পিতা মৃত ইয়াকুব আলী বাড়ি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। অপরজন ৮বছরের শিশু মাহবুব সে লাঙ্গুলিয়া গ্রামের রেজাউলের ছেলে। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর আলম বলেন,সখীপুরে নতুন দুইজন করোনা পজিটিভ। একজন ৮বছরের শিশু,অপরজন ব্যাংকার। উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে,লকডাউনের বিষয়ে প্রশাসন সিদ্ধান্ত নিবেন। এই দুইজনের সংস্পর্শে যারা এসেছিল তাদেও তালিকা তৈরীর কাজ চলছে। এনিয়ে সখীপুরে করোনা পজিটিভ ১১জন। এর মধ্যে ৬জন বাড়িতে কোয়ারেন্টিনে থেকেই সুস্থ হয়েছে। মেছের নামে একজন ঢাকায় রয়েছে। বহেড়াতৈল বাড়িতে আলম নামে একজন দিনমজুর কোয়ারেন্টিনে আছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.