• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে সাংবাদিক রিয়াজ হোসেন এর বাবা‘র মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠান

জুন 1, 2020

ইতালি প্রবাসী সাংবাদিক,ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,নিউজটোয়েন্টি ফোর টেলিভিশনের ইতালি প্রতিনিধি এমডি রিয়াজ হোসেন এর বাবা মরহুম আবু মুছার মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠান করেছে যৌথ ভাবে ইতালিস্থ বরিশাল বিভাগ সমিতি,বরিশাল বিভাগ যুব সমিতি,বরিশাল জেলা সমিতি,পিরোজপুর জেলা সমিতি ইতালি।রোমের প্রেনেসতিনা মক্কি মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে রোমের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

এ সময় সাংবাদিক রিয়াজ হোসেন তারা বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।এ সময় বরিশাল বিভাগ সমিতির ফয়েজ আহমেদ ফয়সাল, কামরুল আহসান মন্টু,মজিবর সিকদার,মোঃ শাহীন
ফিরোজ খান, মোস্তাক আহমেদ, আব্দুল বাতেন, সোহেল বক্সী, হাজী সুইট, ইউসুব আলী, ইলিয়াস মল্লিক,কাজাহাঙ্গীরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।রো

রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ‘বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামান, ইতালি বিএনপির হুমায়ন কবির, ইতালি বাংলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এলিন আহমেদ মিঠু সহ আরো অনেকে।

শেষে দোয়া মোনাজাতে মরহুম আবু মুছা ও করোনা ভাইরাসে মৃত ইতালি প্রবাসী পিরোজপুরের আনোয়ার হোসেন এর রুহের মাগফিরাত কামনা করা হয়।উল্লেখ মরহুম আবু মুছা গত ২৬মে মঙ্গলবার সন্ধ্যায় বরগুনার বেতাগীতে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রনালয়ে কর্মরত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.