“ব্রুনাই” বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে শিপনের চিকিৎসা সম্পন্ন হওয়ার ৬মাস পড়ে সখীপুর নিজ বাড়ীতে মৃত্যু

রঞ্জু আহম্মেদঃ-
সখীপুর উপজেলা বোয়ালী গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শিপন মিয়া দীর্ঘদিন ব্রুনাই থাকার পড়ে কিডনি লিভার সহ ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।সঠিক কাগজপত্র না থাকায় নিজ কোম্পানি থেকে পালিয়ে অন্য কোম্পানিতে কাজ করার কারনে টাকার অভাবে সঠিক চিকিৎসা পাচ্ছিলো না শিপন মিয়া।ব্রুনাই বাংলাদেশ মহামান্যবর হাইকমিশনারের নজরে আশার পড়ে তাদের হস্তক্ষেপে ব্রুনাই রিপাস হাসপাতালে সঠিক চিকিৎসা সম্পন্ন হয়।
কিন্তু সুস্থ হয়ে বাংলাদেশে আসার ৬মাস পড়ে আজ ২৮শে মে বৃহস্পতিবার বিকেল ৩টার সময় দুনিয়ার মায়া ত্যাগ করে মরনঘাতি ক্যান্সার রোগের কাছে হার মেনে না ফেরার দেশে চলে যান শিপন মিয়া।
প্রত্যেক্ষদর্শী ব্রুনাই প্রবাসি বাদল হোসাইনের সাথে কথা বলে জানা যায়, গত ৬মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহামান্যবর হাইকমিশনারের কার্য্যালয় Labour Wing থেকে স্টাটাস দেয় অসুস্থ শিপন মিয়ার পরিবারকে খুঁজে পেতে।তারপর বাদল হোসাইনের নজরে আসেন।অসুস্থ শিপনের বাবা মায়ের সাথে অনেক চেষ্টায় যোগাযোগ করে খুঁজে বের করেন।শিপনের চিকিৎসা শেষে কোন রকম ঝামেলা ছাড়াই দেশে ফিরে আসেন মহামান্যবর হাইকমিশনারের সহায়তায়।ব্রুনাই প্রবাসি বাদল হোসাইন বাংলাদেশে আসার পড়ে শিপন মিয়ার সাথে সখীপুর বাজারে দেখা করেন।ব্রুনাই বাংলাদেশ হাইকমিশনারের কার্য্যালয় Labour wing এ শিপনের বিষয়ে অবগত করেন সে এখন ভাল আছেন।শিপনের মনে তখন বেঁচে থাকার আশা আর পুনরায় ব্রুনাই যাওয়ার স্বপ্ন নিয়ে কথা বলেন।হয়তো শিপন জানেনা
সে মরনঘাতি ক্যান্সার রোগে আক্রান্ত।
