• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর প্রবাসি কল্যান সংস্থা ঈদ উপহার পৌঁছে দিলো করোনা পজেটিভ আলমের পরিবারকে

মে 24, 2020

সখীপুর প্রবাসি কল্যান সংস্থা ঈদ উপহার পৌঁছে দিলো করোনা পজেটিভ আলমের পরিবারকে

রঞ্জু আহমেদঃঃ-
সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের খামার চালা গ্রামে করোনা পজেটিভ আলম মিয়ার পরিবার কে ঈদ উপহার পৌঁছে দিলো প্রবাসি কল্যান সংস্থা।

আজ রবিবার সকালে (২৪শে মে)প্রবাসি কল্যান সংস্থার সদস্য ব্রুনাই প্রবাসি বাদল হোসাইনের নেতৃত্বে দুটি মটর সাইকেল নিয়ে সোহান আহমেদ, হিমেল,আল-আমীন ও স্হানীয় ছাত্র নেতা ইমরুল হাসান সিকদার কে সাথে নিয়ে করোনা পজেটিভ আলমের সাথে মুঠোফোনে কথা বলে ঈদ উপহার বাড়ীর পাশে একটি গাছের নিচে রেখে আসেন।সে সময় আলম মিয়া ঈদ উপহার পেয়ে (মুঠোফোনে) খুশিতে আত্মহারা হয়ে কেঁদে ফেলেন।

প্রবাসি কল্যান সংস্থার সভাপতি শামীম টাওয়ারের স্বত্বাধিকারী(সৌদি প্রবাসি) শামীম আল মামুন ও সাধারন সম্পাদক কামরুল হাসান (দুবাই প্রবাসি) মুঠোফোনে বলেন, প্রবাসি কল্যান সংস্থার পক্ষ হতে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে আমরা ত্রান বিতরন করেছি।এতিম ছাত্র_ছাত্রীদের মাঝে নগদ অর্থ বিতরন করেছি।কিন্তু আমাদের এক ভাই করোনা পজেটিভ আলম মিয়া অসুস্থতা আর লক ডাউনের থাকার কারনে হয়তো ঈদে বাজার করতে পারে নাই।তাই আমার মনে হলো আলমের পরিবারের জন্য ঈদ উপহার পৌঁছে দিয়ে ঈদের আনন্দটাকে ভাগ করে নেই।

ব্রুনাই প্রবাসি বাদল হোসাইন বলেন,বহেড়াতৈল ইউনিয়নের ছাত্রনেতা ইমরুল হাসান সিকদার আমাকে টেলিফোনে বলেন হতদরিদ্র করোনা রোগী আলমের পরিবারের কথা। তারপর প্রবাসি কল্যান সংস্থার সভাপতি / সাধারণ সম্পাদকের সাথে কথা বলে ঈদ উপহার হিসেবে ১কেজি আতব চাল,১টা সেমাই,১কেজি চিনি,১প্যাকেট দুধ,তার ছাড়া কাঁচা মরিচ,লেবু,বেগুন,ঢেঁরস ইত্যাদি পৌঁছে দেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.