• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে পথচারীদের মাঝে প্রবাসি শামীম আল মামুনের ইফতার বিতরন

মে 22, 2020

সখীপুরে পথচারীদের মাঝে প্রবাসি শামীম আল মামুনের ইফতার বিতরন

রঞ্জু আহমেদঃ- সখীপুরে সৌদি আরব প্রবাসী শামীম আল মামু‌নের অর্থায়নে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। গত ২১ রমজান শুক্রবার থেকে আজ ২৮ রমজান শুক্রবার পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০ পথচারী, অসহায়, ভাসমান শ্রমিক ও দুঃস্থদের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে। প্রবাসী শামীম সখীপুর পৌর শহরের শামীম টাওয়ারের স্বত্বাধিকারী এবং সৌদি আরবে তাঁর নিজস্ব ব্যবসা পরিচালনা করেন।

স্বেচ্ছাসেবক সিজার, সুজন, হিমেল, কাউসার ও সোহান এ বিতরণ কার্যক্রমে সা‌র্বিক সহযোগিতা করছেন।
স্বেচ্ছা‌সেবক সিজার ও সোহান জানায়, গত ক‌য়েক‌দি‌নে সখীপুর পৌর শহরসহ উপ‌জেলার বি‌ভিন্ন বাজা‌রের অসহায়‌দের মা‌ঝে ইফতার সামগ্রী (‌বিরানী ও পা‌নি) বিতরণ করা হ‌য়ে‌ছে। আজ শুক্রবার কচুয়া বাজ‌া‌রে এ বিতরণ কার্যক্রম প‌রিচালনা করা হ‌বে ব‌লে জানা গে‌ছে।

মুঠো‌ফো‌নে সৌ‌দি প্রবাসী শামীম আল মামুন জানান, ইফতা‌রের সময় অ‌নেক অসহায়, দুস্থ, ভাসমান শ্রমিক ও পথচারী সড়‌কেই অবস্থান ক‌রেন। তারা হঠাৎ রান্না করা খাবার পে‌য়ে খুব খু‌শি হন। মূলত তা‌দের জন‌্যই আমার এ ক্ষুদ্র আ‌য়োজন।

সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের ব্রুনাই প্রবাসি বাদল হোসাইন এই ইফতার বিতরন কে সাধুবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.